স্থানীয় নির্বাচন বন্ধের দাবি সিলেটের জনপ্রতিনিধিদের
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ PM

স্থানীয় নির্বাচন বন্ধের দাবি সিলেটের জনপ্রতিনিধিদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৮:০৬:০০ AM

স্থানীয় নির্বাচন বন্ধের দাবি সিলেটের জনপ্রতিনিধিদের


জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের সাবেক জনপ্রতিনিধিরা। এতে বিএনপি সমর্থিত প্রায় দেড় শতাধিক স্থানীয় সরকার প্রতিনিধির উপস্থিতি ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঢাকায় অবস্থানরত অবস্থায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে সিলেট সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধিরা জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

কয়েস লোদী বলেছেন, বর্তমানে দেশে অপরাধের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন হলে তা আরও খারাপ হতে পারে। তিনি জানান, যারা স্থানীয় নির্বাচন করতে চান, তাদের উদ্দেশ্য জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, যা দেশের বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থে অনুচিত।

এ কর্মসূচিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সিসিক কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল, আব্দুর রকিব তুহিন, হুমায়ুন কবির সুহিন, সওকত আমিন তৌহিদ, দেলোয়ার হোসেন নাদিম, নজমুল হোসেনসহ প্রায় দেড় শতাধিক সাবেক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর