দক্ষিণ সুরমায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। ৮ ঘন্টার ব্যবধানে ফের এই দুর্ঘটনা ঘটলো। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ সুরমার রশিদপুরে মনু মিয়া কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাইভেট কার চালক আহত হয়েছেন।
আজকের সিলেট/ডি/এপি









