বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ বন্ধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫২ PM

বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৪:৫৫:৩৬ AM

বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ বন্ধ


বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শুক্রবার ভোর ৪টায় ওই ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত ওজন নিয়ে মাল বোঝাই ট্রাক যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সড়ক জনপথের তথ্যমতে, একটি ট্রাক অতিরিক্ত ওজনের মাল নিয়ে সদর উপজেলা থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে কাঠইরের বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের শেষ প্রান্তে গিয়ে পাটাতন ভেঙে ট্রাকটি সেখানে আটকে যায়। এতে সুনামগঞ্জ ও সিলেটের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার। পাশাপাশি ব্রিজের দুই পাশে শতাধিকের ওপরে যান আটকা পড়ে।

রিয়াজ ইসলাম নামে এক যাত্রী বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি পাবো জানি না।

সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, দু’টি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে দ্রুত সময়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর