দাসপাড়ায় দফায় দফায় সংঘর্ষ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৬ AM

দাসপাড়ায় দফায় দফায় সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৯:৪২:১৬ AM

দাসপাড়ায় দফায় দফায় সংঘর্ষ


শহরতলীর শাহপরাণ এলাকার দাসপাড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন।

বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।

এসএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর