ডলারের দামের মতো ওঠানামা করে টিকিটের দাম: এমপি এমরান আহমদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM

ডলারের দামের মতো ওঠানামা করে টিকিটের দাম: এমপি এমরান আহমদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৬:৩৬:২৯ PM

ডলারের দামের মতো ওঠানামা করে টিকিটের দাম: এমপি এমরান আহমদ


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামেই আন্তর্জাতিক আখ্যা দিয়ে স্থানীয় ফ্লাইটের ভাড়া-বৈষম্য ও বিমান যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। 

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি তোলেন।

তবে তার বক্তব্যের জবাবে স্পিকার জানান, ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মৌলিক সুযোগ-সুবিধা ইতোমধ্যে চালু আছে। তিনি নিজেও সম্প্রতি ওমান থেকে সরাসরি সিলেটে অবতরণ করেছেন বলে উল্লেখ করেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট একটি পর্যটন-সমৃদ্ধ অঞ্চল এবং এখানকার বিপুলসংখ্যক মানুষ প্রবাসে থাকেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কেবল নামেই আন্তর্জাতিক, বাস্তবে এর তেমন কোনো কার্যকারিতা নেই। বিদেশি ফ্লাইট এখানে নিয়মিত আসে না বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় ফ্লাইটের টিকিটমূল্যের অস্থিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্থানীয় ফ্লাইটগুলোর টিকিটের দাম ডলারের দামের মতো ওঠানামা করে। সিলেটবাসী এই বৈষম্যমূলক পরিস্থিতি থেকে মুক্তি চায়।

যোগাযোগ ব্যবস্থার সার্বিক সংকটের চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, সড়কপথে সিলেট পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অন্যদিকে আন্তঃনগর ট্রেন চলাচল করে মাত্র দুই-তিনটি, যেগুলোর আসনসংখ্যাও সীমিত। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তিনি জানান। বিমান ভাড়ার এই তারতম্যের কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি নতুন ফ্লাইট চালু করায় বিমান মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান এমরান আহমদ চৌধুরী। একই সঙ্গে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মর্যাদায় রূপান্তরের পূর্বপ্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ ছাড়া ভাড়া-বৈষম্য দূর করতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর