সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ AM

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৯:০৫:১৪ AM

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা


স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সিলেট বিভাগের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন তা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই, খোয়াই নদীর পানির সমতল কমেছে। তবে সারি গোয়াইন ওযাদুকাটা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর