জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২) কে গ্রেফতার করা হয়েছে। তিনি জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের পুত্র।
রোববার ভোররাতের দিকে জকিগঞ্জ থানা পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনিসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।
আজকে সিলেট/ডি/এপি









