ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকা চালকের মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ AM

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০২:২৭:৪৮ AM

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকা চালকের মৃত্যু


ফেঞ্চুগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতের আঘাতে মো. জিলাল মিয়া (৪০) এক মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিলাল মিয়া উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পশ্চিম) গ্রামের মাছিম মিয়ার পুত্র। ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া ইঞ্জিন নৌকা চালাতেন। সকাল সাড় ৮টার দিকে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসছিলেন তিনি। আকাশে বিকট শব্দসহকারে এক আকস্মিক বজ্রপাত আঘাত করে মাঝি জিলাল মিয়াকে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা ছিলেন অক্ষত। জিলাল মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একজন লোক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত জিলাল মিয়াকে নিয়ে হাসপাতালে আসেন। জিলাল মিয়ার পুরোদেহ কালো হলেও বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন বলে জানান ডাক্তার রিপন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর