হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০০ AM

হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৮:৪৯:২১ AM

হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার চুনারুঘাটের আমকান্দি গ্রামের প্রয়াত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর পর দুপুরে দেলোয়ারকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দেলোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর