সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমা আক্তার উপজেলার কামরূপদলং গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত ২ টা থেকে ভোর ৫ টার কোন এক সময় উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে তারর শয়নকক্ষের বাঁশের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








