শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ PM

শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০১:৫৬:১১ AM

শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু


সুনামগঞ্জের শাল্লায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. রিমন তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিমন তালুকদার শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আটগাঁও গ্রামের মো. জাজেদ তালুকদারের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে ৩টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল রিমন তালুকদার। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে রিমন তালুকদার ও তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুর মৃত্যু হয়। বজ্রপাতে রিমনের শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

শাল্লা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে আটগাঁও গ্রামের হাওরে এক কলেজ শিক্ষার্থী ও তাদের একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর