কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২২ PM

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৬:২৭:৩৫ AM

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন


কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন। নিহত রুহেল আহমেদ এহিয়া একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে। নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

মঙ্গলবাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ এপ্রিল সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসাপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় মৃতের বড়ভাই জাকারিয়াকে প্রধান আসামী করে আজ (২৯ এপ্রিল) একটি মামলা রজু হয়েছে। আসামীদেরকে আটকে অভিযান চলমান রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর