৯০.৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে তিনি এ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ৫ টি ব্যাংক হিসেবে ৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
আজকের সিলেট/ডি/এসটি









