গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫১ AM

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ০৬:৫৩:১৯ AM

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার


গোলাপগঞ্জ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক ২৭ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে একটি গাছের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর