আনচেলত্তি আবারও প্রমাণ করলেন-তিনি জেতাতে জানেন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১২ PM

২০২৬ ফুটবল বিশ্বকাপ

আনচেলত্তি আবারও প্রমাণ করলেন-তিনি জেতাতে জানেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৩:৩৮:০৭ PM

আনচেলত্তি আবারও প্রমাণ করলেন-তিনি জেতাতে জানেন


হিউস্টনে বিরতিতে ব্রাজিলের খেলোয়াড়রা মাঠ ছাড়ছিলেন মাথা নিচু করে। চোখে-মুখে হতাশার ছাপ, মনে বিদায়ের শঙ্কা-১৯৬৬ সালের পর সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। 

শেষ বত্রিশের ম্যাচে ব্রাজিলকে নিয়ন্ত্রণে রেখেছিল জাপান। এগিয়ে যাওয়ার পর রক্ষণ সামলে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিল এশিয়ার দলটি। ব্রাজিল শেষবার কোনো নকআউট ম্যাচে পিছিয়ে থেকে জিতেছিল ২০০২ সালে। তাই দর্শকদের মনে জাগছিল অঘটনের শঙ্কা।

কিন্তু কার্লো আনচেলত্তিকে এমন অনুমান করাটা ছিল ভুল। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই ইতালিয়ান কোচ ইউরোপের পাঁচটি বড় লিগেই শিরোপা জিতেছেন। তবে জাতীয় দলের দায়িত্বে এটাই তার প্রথম বিশ্বকাপ। বিরতিতে তিনি ছিলেন শান্ত ও আত্মবিশ্বাসী।

প্রথমার্ধে ব্রাজিল সমস্যায় পড়লেও আনচেলত্তি মাত্র একটি পরিবর্তন করেন—লুকাস পাকেতা চোট পেয়ে বের হলে এন্দ্রিককে নামানো হয়। বাকিদের প্রতি তার আস্থা ছিল অটুট।


দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় আসে গতি। ছোট ছোট পাসে জাপানের রক্ষণ ভাঙতে যায়নি তারা। এরপর বক্সে বল পাঠাতে থাকে বারবার। প্রথমার্ধে ১২টি ক্রসের পর দ্বিতীয়ার্ধে তারা ২৮টি ক্রস দেয়। ফলও মেলে। ক্যাসেমিরো হেডে সমতা ফেরান।

শেষ মুহূর্তে জাপানের ভুল কাজে লাগিয়ে ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি জুটিতে ৯৫তম মিনিটে গোল করেন। ব্রাজিল ২-১ ব্যবধানে জয় পায় এবং ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে। 

সাবেক মিডফিল্ডার লুকাস লেইভা বলেন, “জাতিকে বাঁচাল তারা।” সাংবাদিক টিম ভিকারি এটিকে “এভারেস্টে ওঠা”র সঙ্গে তুলনা করেছেন।

আনচেলত্তি বলেন, “কেউই নিখুঁত নয়, ভুল হবেই। কিন্তু ভুল কাটিয়ে এগিয়ে যেতে হবে। দল সেটাই করেছে।” 

সাবেক ইংলিশ খেলোয়াড়দের মন্তব্য—আনচেলত্তির পরিবর্তনগুলোই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। 

ব্রাজিলের জয় ছিল স্বস্তির, তবে একইসঙ্গে শক্তিরও প্রমাণ। আনচেলত্তির শান্ত নেতৃত্ব ও অভিজ্ঞতা আবারও কাজ করেছে।

এবার ব্রাজিলের সামনে আইভরি কোস্ট অথবা নরওয়ে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর