হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে শংকর চন্দ্র দেব (৪৫) ও ডাকাতির প্রস্তুতি মামলায় সাবুল মিয়াসহ (৫৮) দুই আসামি গ্রেফতার হয়েছে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ বলেন, আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শংকর চন্দ্র দেব পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ঈরেশ দেবের ছেলে এবং সাবুল মিয়া বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের রমজান আলীর ছেলে।
আসামি সাবুল মিয়ার নামে ২টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি অস্ত্র মামলা আদালতে বিচারাধীন আছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সংবাদদাতা 








