শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর ৭২৫ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্টকার্ড আসছে
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ PM

জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশের পর

শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর ৭২৫ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্টকার্ড আসছে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৬:০৭:৫৬ AM

 শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর ৭২৫ টি টিসিবি ফ্যামেলী নতুন  স্মার্টকার্ড আসছে


জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও হবিগঞ্জের বেশ কয়েকটি স্থানীয় দৈনিক সংবাদপত্রে সংবাদ প্রকাশ হওয়ার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৪ মাস পর ৭৫০ টি  টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড আসছে ।

সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে মধ্যে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডদারী ২ হাজার ১ শ ৫৭ টি । এর মধ্যে ১ হাজার ১ শ ৭ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড পেয়ে টিসিবি পণ্য ক্রয় নিচ্ছে ডিলারদের কাছ হতে। বাকি ১ হাজার ৫০ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট ৮ ও ৯ নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডে অসহায় পরিবারের হাতে টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না চার মাস ধরে । এ ব্যাপারে গত ৯ ও ১১ মার্চ এবং ১০ এপ্রিল জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ সহ হবিগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক, সরকারি নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল একাধিক সংবাদ প্রকাশ হলে উর্ধতন কর্তৃপক্ষ দৃষ্টি গোচর হয়েছে । এর মধ্যে গত ১৩ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) মৌলভীবাজার জেলার শেরপুর বাজার (এল এসডি খাদ্য গুদাম)  সিলেট বিভাগীয় কার্যালয় এর উপ-পরিচালক সোহেল রানা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান নিকট ১৯ হাজার ৮ শত ৫ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড হাতে তুলে দেন । এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান  শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস নিকট ১ হাজার ২ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এসে পৌছেছে। এর মধ্যে ৭ শ ২৫ টি শায়েস্তাগঞ্জ পৌর সভায় টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হবে । বাকি ২৭৭ টি শায়েস্তাগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলোতে  সরবরাহ করা হবে । অপরদিকে শায়েস্তাগঞ্জ পৌর সভায় বিগত কয়েক মাস পূর্বে ১ হাজার ১শ ৭ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয়েছে কিন্তু এর মধ্যে ৯৭০ টি নতুন স্মার্ট কার্ড (একটিভ) হলেও বাকি ১৩৭ টি নতুন স্মার্ট কার্ড অকার্যকর ( নন একটিভ)। যার কারণে পৌর সভার   ১৩৭ জন নন একটিভ নতুন স্মার্ট কার্ড দারি ন্যায্য মূল্যে  পণ্য ক্রয় করতে পারছে না ।

এ ব্যাপারে পৌর সভা সহকারী মোঃ আতাউর রহমান জানান,  শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ড, এনআইডি ফটোকপি, মোবাইল নম্বর যাচাই -বাছাই করে আমরা সেখানে পাঠিয়েছি এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস এর প্রচেষ্টায় যে-সব সুবিধা ভোগীরা হাতে টিসিবি স্মার্ট সরবরাহ করা হবে। অনেক নতুন স্মার্ট কার্ড আসেনি নানা সমস্যা রয়েছে ।

আজকের সিলেট/মিমো/ প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর