সিলেট আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ PM

সিলেট আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৬:৩৪:৩৭ AM

সিলেট আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি


সিলেট বিভাগে আগামী ৭২ ঘন্টার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময়টাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কতায় বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা এর বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ সময়ে সিলেটে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর