সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্থানে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মটর বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন (৩৫) বরিশাল জেলার মুলদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে নাম । তিনি এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
বুধবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের সাথে একই দিকে যাওয়া মটর সাইকেল ঢাকা মেট্রো-ল-৫৪-২৭৫৮ কে সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকে এলাকায় চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মটর সাইকেল আরোহীর নিহত হন।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








