দিরাইয়ে নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৫ AM

দিরাইয়ে নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৯:০২:০৫ PM

দিরাইয়ে নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার


সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের চারদিন পর মো. কপিল মিয়া (৩২)-এর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. কপিল মিয়া রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে।

শনিবার বিকেলে বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর