ফ্রান্সকে জোড়া গোলে হারিয়ে ফাইনালে স্পেন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৩ PM

ফ্রান্সকে জোড়া গোলে হারিয়ে ফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৯:৩৭:৩৩ AM

ফ্রান্সকে জোড়া গোলে হারিয়ে ফাইনালে স্পেন


ফাইনালে ওঠার মঞ্চে এসে এতদিনের চেনা পথটা একদম ভুলে গেল ফ্রান্স। কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলে হয়ে গেলেন ভোঁতা, বিপরীতে স্পেন হয়ে উঠল আরও গোছানো। ফলাফল- হাইভোল্টেজ লড়াই হয়ে উঠল একপেশে। দিদিয়ে দেশোঁর দলকে আবার হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল লুইস দে লা ফুয়েন্তের ইউরোপ চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার ডালাসে প্রথম সেমি-ফাইনালে গোছানো ফুটবল খেলে ২-০ গোলের জয়ে শিরোপা লড়াইয়ে পা রাখল স্প্যানিশরা।

এই নিয়ে টানা তিন সেমি-ফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন। আগের দুইবার- ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ও ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগে। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়বারের মতো উঠল বিশ্বকাপের ফাইনালে। আগামী রোববার নিউ জার্সির ফাইনালে তারা লড়বে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার বিপক্ষে।

ষোড়শ মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে, দ্রুততায় বল সামনে বাড়ান দেম্বেলে আর বল ধরে ক্ষিপ্রতায় দৌড় দেন এমবাপে। তার ও গোলরক্ষকের মাঝে একমাত্র বাধা তখন পররো, পেছন থেকে পাউ কুবার্সি ও এমরিক লাপোখ্ত‌ ছুটে গিয়ে তিন জন মিলে দলকে বিপদমুক্ত করেন। এই নিয়ে টানা তিন সেমি-ফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন। আগের দুইবার- ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ও ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগে।

২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়বারের মতো উঠল বিশ্বকাপের ফাইনালে। আগামী রোববার নিউ জার্সির ফাইনালে তারা লড়বে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার বিপক্ষে।

ষোড়শ মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে, দ্রুততায় বল সামনে বাড়ান দেম্বেলে আর বল ধরে ক্ষিপ্রতায় দৌড় দেন এমবাপে। তার ও গোলরক্ষকের মাঝে একমাত্র বাধা তখন পররো, পেছন থেকে পাউ কুবার্সি ও এমরিক লাপোখ্ত‌ ছুটে গিয়ে তিন জন মিলে দলকে বিপদমুক্ত করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর