সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে।
এদিকে সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি ও নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও পাহাড়ি ঢলের প্রবণতাপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি









