কোম্পানীগঞ্জ ওসি আদনান আউট, রতন ইন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ PM

কোম্পানীগঞ্জ ওসি আদনান আউট, রতন ইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৫:৫৭:৩১ PM

কোম্পানীগঞ্জ ওসি আদনান আউট, রতন ইন


সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখকে। 

রোববার সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রতন শেখ শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।

রতন শেখ জানান, আমি বিষয়টা শুনেছি, কিন্তু এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে যোগ দিবো।

অপরদিকের বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বদলির বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন কাগজ এখনো পাইনি।

উল্লেখ্য, উজায়ের আল মাহমুদ আদনান সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর