বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসী যুবদলনেতার খাবার বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ PM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসী যুবদলনেতার খাবার বিতরণ

সংবাদদাতা

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০৮:২১:২৪ PM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসী যুবদলনেতার খাবার বিতরণ


প্রবাসে থেকেও দলের প্রতি আবেগ ও ভালোবাসা ধরে রাখেন নিবেদিতপ্রাণ কর্মীরা। তাদের কারণেই রাজনৈতিক দলগুলো এগিয়ে যায়। এমন কর্মীরাই প্রবাস থেকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকেন।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ’র পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাবার বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেও কাজ করছে। একইসঙ্গে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন, ছাত্রদল নেতা আবদুল্লাহ হানিফ, জাহিদুর রহমান মুন্না, আবু ফাহিম ইমন, আজিম আহমদ, রাফি আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি রাহিম হোসেন, পৌর ছাত্রদল নেতা ইমন খাঁ, তারেক আহমদসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর