কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে ধলাই মিয়া নামে মাঝি নিখোঁজ হয়েছেন। ধলাই মিয়া (৬৫) উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ধলাই মিয়ার সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন।
আজকের সিলেট/এপি









