২০২৫ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, ডিসেম্বরে তা বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের হিসাব অনুসারে, খাদ্য খাতে মূল্যস্ফীতি নভেম্বর মাসের ৭ দশমিক ৩৬ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৭ দশমিক ৭১ শতাংশ হয়েছে।
নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৮ শতাংশ, তা ডিসেম্বরে বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে। ডিসেম্বরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা নভেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে, শহরে সার্বিক মূল্যস্ফীতি নভেম্বর মাসের ৮ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে। তবে সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে ৮ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ডিসেম্বরে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ।
আজকের সিলেট/ডি/এসটি
অর্থনীতি ডেস্ক 








