আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সংবর্ধনা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১২ PM

সিআইপি সালেহ আহমদ সংবর্ধিত

আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সংবর্ধনা

আমিনুল হক খোকন

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৭:৫০:৩০ AM

আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সংবর্ধনা


সংযুক্ত আরব আমিরাতে বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সহ সভাপতি ও বায়ান্ন টিভির এমডি সালেহ আহমদ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার শারজাহের একটি রেস্তোরায় সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জামান ফখরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল সাদেকিন আপলু ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্জাহান আহমেদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন সিআইপি সালেহ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি গীতিকবি আজাদ লালন, সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওসমানী স্মৃতি পরিষদ আমিরাতের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন আমিরাতের সভাপতি জুবের আহমদ, প্রফেসর কবির উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুল আওয়াল, আব্দুল মুকিত, বচন মিয়া তালুকদার, জালাল উদ্দিন মন্তর ও এনাম উদ্দিন।

বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক এম সুমন আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, সহ  সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, সাদিক আহমদ, আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক আব্দুল হামিদ, সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিশ্বজুড়ে খ্যাতি আছে। সিলেটের সমৃদ্ধ উপজেলা ও পণ্ডিতের লীলাভূমি বিয়ানীবাজারের মানুষেরা মানবতার কল্যাণে সব সময় নিয়োজিত থাকেন। এই অঞ্চলে জন্ম নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছেন অনেকেই।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুল আলম ও স্বাগত বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিআইপি সালেহ আহমদের মাতা সহ বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সকল মৃত্যু বরণকারীর আত্বার রুহের মাগফিরাত ও রোগ আক্রান্ত সবার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ক্বারী আবু রুকিয়ান।

আজকের সিলেট/এইকে

সিলেটজুড়ে


মহানগর