শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০১:৩৯:৩৭ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করল বিজিবি


সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ সাতটি বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিছনাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে আনা গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও সোয়েটারও জব্দ করেন বিজিবি সদস্যরা।

আটক করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর