আওয়ামীলীগের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ PM

আমিরাত আওয়ামী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

আওয়ামীলীগের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৪:২৯:৩৩ AM

আওয়ামীলীগের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ


সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইউএই আওয়ামী পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আজমানের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আফলাতুন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন।

জাবেল সিনা মেডিকেল সেন্টারের পরিচালক আজগর খান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আমিরাতের প্রধান পৃষ্টপোষক সিআইপি শেখ ফরিদ, আজমান সমিতির সভাপতি প্রকৌশলী আব্দুল আলিম সিআইপি, সিনিয়র সহ সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহ প্রমুখ।

বক্তব্য রাখেন আজমান আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ হুসেন, নজরুল ইসলাম তালুকদার, জাফর চৌধুরী, মাহিন উদ্দিন, মোহাম্মদ জসিম সিআইপি, ইফতেখার হোসেন পাভেল, বাংলাদেশ সমিতি উম্মা আল কোয়াইনের সভাপতি সবুজ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি কোরবান আলী, আকরামুল হক চৌধুরী, নাঈম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, রুবেল হোসেন সহ আরো অনেকে।

বক্তারা বলেন, আওয়ামীলীগের হাতে দেশ থাকলে পথ হারাবে না বাংলাদেশ। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ সংগঠন দেশ ও দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ রাখে তা অন্য কেউ আর রাখে না। তাই অর্ধ শতকে দেশ যা এগিয়ে যায়নি শেখ হাসিনার হাতে তা উন্নয়ন সাধিত হয়েছে। দেশের এগিয়ে যাওয়াকে বেগবান করতে প্রতিটি দেশেপ্রেমিক নাগরিককে নিজের জায়গা থেকে সচেতন হওয়া উচিত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও পরে দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়।

UAE

সিলেটজুড়ে


মহানগর