শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৪:০২:১৪ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ৩৬টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর