দক্ষিণ সুরমার সিলামে সিউর সাকসেসের ঈদ সামগ্রী বিতরণ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ AM

দক্ষিণ সুরমার সিলামে সিউর সাকসেসের ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১০:১৫:৪৫ AM

দক্ষিণ সুরমার সিলামে সিউর সাকসেসের ঈদ সামগ্রী বিতরণ


দক্ষিণ সুরমার সিলামে সিউর সাকসেস এডুকেশন এন্ড স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফাহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার মিফতাহুল হোসেন সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী ও শালিশ ব্যক্তিত্ব মোদাব্বির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইয়ূম, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মনিরুল ইসলাম তুরণ, আজকের সিলেটের সহকারী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য কবি-সাংবাদিক মিজান মোহাম্মদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সমাজসেবী এনামুল হক, কামাল আহমদ।

সংগঠনের সদস্যবৃন্দের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুস শহিদ মধু, সায়েক আহমদ, ইমাদ উদ্দিন, রাসেল আহমদ, রুহান, ফাহিম, ইভান, রাব্বি, আহাদ, সৌরভ, নাবিল,শোয়েব, জোবায়ের, সজিব প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ আহমদ আলী।

উল্লেখ্য, গত ১১ বছর যাবত  সিউর সাকসেস এডুকেশন এন্ড স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে গরীর ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর