সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪ PM

সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ১২:১২:০৮ PM

সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক


সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে "শহীদ শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড" পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন সাংবাদিক। তারা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশন এর রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেক্ট্রনিক মিডিয়া) ও চ্যানেল টোয়েন্টিফোর এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেক্ট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।

সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ড প্রাপ্ত আবেদন সমূহ যাচাই-বাছাই শেষে জুলাই  গণঅভ্যুত্থানকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদনের জন্য  চলতি বছরে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ডের জন্য এই চার জন সাংবাদিককে মনোনীত করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরীর নেতৃত্বে জুরিবোর্ডের সদস্য হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর এর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার। জুরিবোর্ডকে সার্বিক সহযোগিতা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই এওয়ার্ড চালু করেছে। প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শুধুমাত্র পেশাদার সংবাদকর্মী দের এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে।জুলাই গণঅভ্যুত্থান এর ১ম বর্ষপূর্তিতে এটি পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল। 

২০২৬ সালে এওয়ার্ড প্রাপ্ত চার সাংবাদিককে আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিতব্য জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই এওয়ার্ড প্রদান করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর