অপরাধ দমনে এসএমপির অভিযানে গ্রেফতার ৫৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ PM

অপরাধ দমনে এসএমপির অভিযানে গ্রেফতার ৫৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৪:২১:২৬ PM

অপরাধ দমনে এসএমপির অভিযানে গ্রেফতার ৫৩


নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ৫৩ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং আরও ৬৯টি যানবাহন আটক করা হয়। ফলে মোট ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর