মাছ ধরতে গিয়ে মারা গেলেন পাবেল
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৪ PM

মাছ ধরতে গিয়ে মারা গেলেন পাবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০৬:২২:৩২ AM

মাছ ধরতে গিয়ে মারা গেলেন পাবেল


সিলেটের বিয়ানীবাজারে মাছ ধরতে গিয়ে রহস্যজনক ভাবে মারা গেছেন পাবেল আহমদ (২৫) নামের এক যুবক। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে এ ঘটনা ঘটে। পাবেল উপজেলার কালাইউরা গ্রামের রফিক উদ্দিনের পুত্র।

 পুলিশসহ স্থানীয় সংবাদ সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে পাবেল জাল নিয়ে বাড়ির পাশে মাছ ধরতে যান। কিন্তু দীর্ঘ সময়েও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাঁখুজি শুরু করেন।

একপর্যায়ে মাছ ধরার স্থানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পাবেলকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু কিভাবে ও কি কারণে হয়েছে, তা জানায়নি পুলিশ।

 তবে  মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর