সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ PM

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৬:০৪:২৩ PM

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন


তীব্র গরমে হাঁসফাঁস করছেন সিলেটের মানুষ। দিনের শুরু থেকেই ছিল প্রখর রোদ। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে, ফলে জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

সোমবার বিকেল ৩টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর আরও বেড়ে বিকেল ৫টায় তা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রাও তুলনামূলক বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ সজিব হোসেন। 

নগরজুড়ে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন এবং বারবার পানি পান করে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর