বৃষ্টিপাত কমতেই সুনামগঞ্জে বন্যার শঙ্কা কাটছে
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৭ PM

বৃষ্টিপাত কমতেই সুনামগঞ্জে বন্যার শঙ্কা কাটছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৩:০২:০৮ PM

বৃষ্টিপাত কমতেই সুনামগঞ্জে বন্যার শঙ্কা কাটছে


বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। সোমবার সকাল ৯টার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ (সুরমা) স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬.৮৭ মিটার, যা বিপৎসীমার ০.৯৩ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় পানির স্তর ছিল ৬.৯৫ মিটার এবং সোমবার সকাল ৬টায় ছিল ৬.৮৮ মিটার।

লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৫৪ মিটার, যা বিপৎসীমার ১.৫১ মিটার নিচে রয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৮.০৯ মিটার, যা বিপৎসীমার ০.৬১ মিটার নিচে এবং দিরাই স্টেশনে পানির স্তর ৬.০৭ মিটার, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে অবস্থান করছে।

এদিকে জগন্নাথপুর স্টেশনে পানির স্তর ৬.৪২ মিটার এবং সোলেমানপুর স্টেশনে ৬.২৩ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এসব স্টেশনের জন্য বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

বৃষ্টিপাতের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ছাতকে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ, লৌহেরগড় ও দিরাই এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

পাউবোর তথ্য অনুযায়ী, জেলার সব পর্যবেক্ষণ স্টেশনে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। ফলে সার্বিকভাবে বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই। তবে উজানের বৃষ্টি ও নদীর পানির প্রবাহের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর