ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৩ AM

ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ১২:৪২:০১ PM

ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি


হবিগঞ্জের বানিয়াচঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৯ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

সোমবার নিহত প্রত্যেকের বাড়িতে গিয়ে তিনি এই টাকা তুলে দেন।

জি কে গউছ বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হাসান মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ আরও অনেকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর