মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সিলেটে ১৯ বছর আগের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৩:৫০:০১ অপরাহ্ন

সিলেটে ১৯ বছর আগের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন


সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ১৯ বছর আগের মামলায় সুমেল খা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সুমেল খা বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামের তোইমুজ খার ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে ঘটনার সময় তাঁর বয়স ছিল ২২ বছর।

মামলার বিবরণে বলা হয়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন, ৬ নভেম্বর, ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় করা মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

রায়ে জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর