বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুর রকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ শাহজাহান আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আহমদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গয়েছ আহমদ।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আমিনুল রহমান আমিন, সায়েকুল ইসলাম, শওকত চৌধুরী, শাহ মাকিন আলী, হুমায়ুন কবির জুয়েল, হিফজুর রহমান নাহিদ, সানি আহমেদ ও জামির আহমেদ।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মতিউর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান (মিল্টন), আমিনুর রহমান, শফি খান ও ইকতেসাম আকিব দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মো. গয়েছ আহমদকে সাংগঠনিক সম্পাদক এবং শাহ তানজীম আলী, সাজু আহমেদ ও এমদাদ আহমেদকে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আব্দুল মুমিন, সহপ্রচার সম্পাদক হিসেবে মিরাজুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রোকসানা বেগম, অর্থ সম্পাদক হিসেবে আব্দুস শহিদ (মজির), ক্রীড়া সম্পাদক হিসেবে সুভের আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে বিলকিস বেগম এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে কামিল হাসাইন স্থান পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন তুহিন আহমদ, মামুন মিয়া ও সাইফুল ইসলাম।
অনুমোদনপত্রে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত কমিটির অনুমোদন দেন। বার্তা প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেনকে।
নতুন কমিটির মাধ্যমে যুক্তরাজ্যের নিউপোর্টে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
আজকের সিলেট/ জেকেএস









