সিলেটের কর্মসূচিতে গোয়াইনঘাট বিএনপির মিছিল নিয়ে অংশগ্রহন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৯ AM

সিলেটের কর্মসূচিতে গোয়াইনঘাট বিএনপির মিছিল নিয়ে অংশগ্রহন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ১১:৩৯:৪৪ AM

সিলেটের কর্মসূচিতে গোয়াইনঘাট বিএনপির মিছিল নিয়ে অংশগ্রহন


ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জেলা বিএনপি'র অন্যতম উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের নেতৃত্বে গোয়াইনঘাট থেকে বিশাল মিছিল নিয়ে সিলেট জেলার বিশাল সমাবেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বুধবার ১৪ আগষ্ট বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আওয়ামী গণহত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর