গোলাপগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু আটক
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ PM

গোলাপগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:৪৩:১১ AM

গোলাপগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু আটক


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। তিনি উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে র‍‍্যাব-৯ এর একটি টিম গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার সৈয়দ হাসিন আহমদ মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। তিনি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। মিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

আজকের সিলেট/প্রতিনিধি/এন.ই

সিলেটজুড়ে


মহানগর