ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ ব্যবসায়ীর মৃত্যু
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ AM

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ ব্যবসায়ীর মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:২৯:৫১ AM

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ ব্যবসায়ীর মৃত্যু


বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকার খালেদ মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।

রোববার রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিহত নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে বাজারে বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রোববারও সন্ধ্যায় একইভাবে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় পীরের বাজারে ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে গিয়ে প্রাণ বাঁচানোর আকুতি জানান। কিন্তু লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকারীদের শনাক্ত করা যায়নি। অভিযোগের প্রেক্ষিতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর