কুড়ালের আঘাতে বাবাকে হত্যার ঘটনায় প্রবাসী ছেলে গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

কুড়ালের আঘাতে বাবাকে হত্যার ঘটনায় প্রবাসী ছেলে গ্রেপ্তার

সংবাদদাতা

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৭:০৩:০৮ PM

কুড়ালের আঘাতে বাবাকে হত্যার ঘটনায় প্রবাসী ছেলে গ্রেপ্তার


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ জুন রাত ৮টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসী মো. ফয়াজ মিয়া তার পিতা সুলতান আলীকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ ঘটনায় পিতা সুলতান আলী মারা যান।

ঘটনার পর ফয়াজ মিয়া পরিবারের সদস্যদের কাছে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করে জানান যে, তার পিতা উঠানে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তবে তার ভাই আয়াজ মিয়ার স্ত্রী শামীমা আক্তার এবং বড় ভাই সামছু মিয়ার স্ত্রী হোছনা বেগম পুরো ঘটনাটির সাক্ষী ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের ছেলে সাহেদ মিয়া থানায় এজাহার দায়ের করলে জুড়ী থানায় হত্যা মামলা রুজু হয়। 

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হলে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর