বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার মানতে হয়েছে কেপ ভার্দেকে। তবে ম্যাচ শেষে এক অনন্য মুহূর্তের সাক্ষী হলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।
ফুটবল জাদুকর লিওনেল মেসির সাথে সেই বিশেষ মুহূর্তের স্মৃতিচারণ করেছেন তিনি।
ভোজিনিয়া বলেন, ‘ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম... তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন: তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। আমার কাছে এটি ছিল এক মুহূর্ত।’
মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত এই গোলরক্ষক।
তিনি আরও যোগ করেন, ‘লিও মেসির মতো কারো কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম: ধন্যবাদ লিও, তুমিই সেরা।
এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম... লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন।’
দলে হেরে গেলেও মেসির এই সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভোজিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, ‘এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাকে।’
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








