জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ PM

জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:০১:০৮ AM

জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান


সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদক সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুর ১২টার দিকে সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তাঁরা ওই কার্যালয় থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর