বিশ্বনাথে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ AM

বিশ্বনাথে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৮:১০:৫১ PM

বিশ্বনাথে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড


বিশ্বনাথ উপজেলায় শিশু ধর্ষণ মামলায় ২ জনের ফাঁসি আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড প্রাপ্তরা- বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. জয়নাল (২৫) ও কান্দিগাও গ্রামের নাজিম উদ্দিন (২৫)। 

বুধবার ঘটনার প্রায় ১৪ বছর পর ট্রাইব্যুনালে বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে ২৭ নভেম্বর স্থানীয় কাইর ঘাটের মো. মছবিবরের নাবালিকা কন্যা নানানবাড়ি যাওয়ার পথে আসামিরা রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে শাহবাজপুর গ্রামে জয়নালের বসতবাড়িতে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম (১৪)-এর পিতা মছবিবর ধর্ষক জয়নাল ও নাজিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে চার্জশীট প্রদান করে। মামলায় পুলিশসহ ১০ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। বুধবার রায়ের জন্য নির্ধারিত তারিখে আসামি ২ জনের ফাঁসি আদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালে বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই প্রতিফলন এটি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর