শান্তিগঞ্জে ইয়াবাসহ রিকশাচালক আটক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ PM

শান্তিগঞ্জে ইয়াবাসহ রিকশাচালক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৬:১০:১২ AM

শান্তিগঞ্জে ইয়াবাসহ রিকশাচালক আটক


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকশাচালককে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। আটক হওয়া বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা।

শুক্রবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ১ ব্যাগ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায় বাবুল মিয়া। এসময় স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর