ফেঞ্চুগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লা শ উদ্ধার
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২১ PM

ফেঞ্চুগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লা শ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৪:০৪:৫৪ AM

ফেঞ্চুগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লা শ উদ্ধার


সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজের আড়াই ঘন্টা পর ফুলেস মিয়া (২৮) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফুলেস মিয়া পেশায় জেলে তিনি উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর পুত্র।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার কুশিয়ারা রেল সেতুর নীচে নদীগর্ভ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানান, কুশিয়ারা রেল সেতুর নীচে নদীতে নৌকা যোগে জাল দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এসময় ফুলেস মিয়ার জাল আটকে যায়। জালটি ছাড়াতে তার সঙ্গীয় সুবেল ও রাজনসহ তিনজন নদীগর্ভে ডুব দেন। এরমধ্যে ২ জন ফিরে আসলেও ফুলেস ফিরে আসেন নি। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীর তীরে ভীড় করেন।

ফুলেস মিয়ার সহকর্মী সুবেল ও রাজন জানান, তারা একসাথে জাল তুলতে ডুব দেন। কিছুক্ষণ পর ডুব থেকে উঠে দেখেন ফুলেস মিয়া এখনো ওঠেনি। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে ডুব দিয়ে ফুলেসকে খোঁজতে থাকেন। এক পর্যায়ে জালে উঠলেও ফুলেস নিখোঁজ থেকে যান।

ঘটনার পর ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের ডুবুরি না থাকায় সিলেট থেকে ডুবুরি নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পর্যায়ে ডুবুরি থাকা প্রয়োজন ছিল। সিলেট থেকে ডুবুরি আসতে অন্তত ঘন্টা দেড়েক সময় লাগে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেস মিয়া নিখোঁজ হন। ঘটনার ২ ঘন্টার মাথায় ডুবুরিরা নদীগর্ভ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর