সিলেট শুরু হলো ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০১ PM

সিলেট শুরু হলো ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৭:৪৭:৪০ AM

সিলেট শুরু হলো ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট


সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে "সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।

মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক শের মাহবুব মুরাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন শাহান, ওয়াহিদ উমায়ের ও আবুল ফজল ইয়াহইয়া, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।  

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে, যারা রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাইনাল ম্যাচ আগামী ১৫ বা ১৬ মে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পদ্মা ও মেঘনা দল মুখোমুখি হয়।

উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়দের উপস্থিতি এই টুর্নামেন্টকে বিশেষ মাত্রা দিয়েছে। কমিটিতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা রাজিন সালেহ ও অলক কাপালী। তাদের নেতৃত্বে সিলেটের ক্রিকেটকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতিদিনের ম্যাচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন পরিবর্তন আনার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া পদ্মা ও মেঘনা দল ছাড়াও টুর্নামেন্টে আরও চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। রাউন্ড-রবিন পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচটি সফলভাবে সম্পন্ন হয়। আগামী দিনগুলোতে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর