নগরের কাস্টঘর এলাকা থেকে অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ আইটপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকার মো নাজিম উদ্দিন (২৭), নগরের পাঠানটুলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জের হরিপুর গ্রামের শামীম মিয়ার ছেলে বর্তমানে কুমারপাড়ার বাসিন্দা রাজু মিয়া (২১), দক্ষিণ সুরমার মোগলাবাজার মাঝপাগা গ্রামের হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), নগরের ১০ নং ওয়ার্ডের বেতবাজার এলাকার কালাই মিয়ার ছেলে স্বপন আহমদ (২৫) ও কিশোরগঞ্জের বাজিতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বর্তমানে কুমারপাড়ার মইন মিয়ার কলোনির বাসিন্দা সাগর মিয়া (৩০)।
সোমবার ভোরে নগরের কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নগরের বন্দরবাজার কাষ্টঘর গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সমবেত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইবাদুল্লাহ’র নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি মডেল থানা ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কেটের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি রামদা ও ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








